
গাইবান্ধার নলডাঙ্গা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাইনুল হাসান সাদিক। তিনি ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নলডাঙ্গা উপজেলার একটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক দোকান ও বসতবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
দুর্যোগের এই কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। চেক বিতরণ অনুষ্ঠানে অধ্যাপক মাইনুল হাসান সাদিক বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা সামান্য হলেও তাদের পুনর্বাসনে কিছুটা সহায়ক হবে বলে আশা করি।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্রুত সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে পুনর্বাসনের জন্য আরও সহযোগিতা কামনা করেন।
মোঃ রাসেল মিয়া গাইবান্ধা: 


















