
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে বাবা ছেলে নিহত
শাহাদাত হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ রেলরুডের টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর বনমালা রেলক্রসিং এলাকায় আনুমানিক ৩০ বয়সী বাবা ও ১০ বছর বয়সী ছেলে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এক পর্যায়ে রাত সোয়া ১০ টার দিকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন বাবা ছেলে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা সাংবাদিকদের বলেন, নিহতরা বাবা ছেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাহাদাত হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি: 





















