
উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম
টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও চারা বিতরণ করা হয়েছে।
গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১৩১ টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুস সালাম পিন্টু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঞ্জুরুল মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
অনুষ্ঠানে প্রণোদনা হিসেবে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজ এবং রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বক্তারা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ আমিনুল ইসলাম
গোপালপুর উপজেলা
প্রতিনিধিঃ
মোঃ আমিনুল ইসলাম 













