Dhaka 10:20 am, Monday, 10 August 2026

“চট্টগ্রামে কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুকে উদ্ধার”

  • Reporter Name
  • Update Time : 01:35:03 pm, Tuesday, 30 December 2025
  • 109 Time View

নিজস্ব প্রতিবেদক,জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে বসে থাকা দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন।

রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে মেয়ে শিশুরটির বয়স চার ও ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েশিশুটি জানায়, তার নাম আয়েশা ও তার ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।

আজ সোমবার দুপুরে গুচ্ছগ্রাম এলাকায় মহিম উদ্দিনের বাড়িতে গিয়ে কথা হয় শিশু আয়েশার সঙ্গে। সে জানায়, তাদের মা–বাবার কাছ থেকে এনে এক খালা সড়কের পাশে রেখে চলে গেছেন।

মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসে থাকা দুই শিশুকে দেখে তিনি কাছে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে পরিস্থিতি জানতে পেরে তাদের বাড়িতে নিয়ে আসেন।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তাঁর ধারণা, শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।

এ বিষয়ে আজ বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে। ধারণা করা হচ্ছে মা-বাবা শিশুদের ফেলে চলে গেছে।

সংশোধনী: তথ্যগত ভুল থাকায় এই প্রতিবেদনের শিরোনাম ও সূচনা ২৯ ডিসেম্বর রাত ৮টা ৪৯ মিনিটে সংশোধন করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোরে পৃথক অভিযানে ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন উদ্ধার

“চট্টগ্রামে কনকনে শীতে সড়কের পাশে ফেলে যাওয়া দুই শিশুকে উদ্ধার”

Update Time : 01:35:03 pm, Tuesday, 30 December 2025