
চট্টগ্রামে ২/নম্বর গেইট কেন্দ্রীক ছিনতাই চাঁদাবাজ চক্রের ১২ জন গ্রেপ্তার
বাবলু বড়ুয়া নিজস্ব সংবাদদাতা
অনেকদিন পর চট্টগ্রাম দুই নম্বর গেইট কেন্দ্রীক বড় একটি অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। তারা মূলত কেবি, এনএস, 999, এমবিএস, এক্স-মার্ক, ব্ল্যাক হোল নামক কিশোর গ্যাং-এর সদস্য। তারা দীর্ঘদিন ধরে দুই নম্বর গেইট, ষোলশহর, ফিনলে স্কয়ার ও বিপ্লব উদ্যান এলাকায় ছিনতাই, চাঁদাবাজী, ইভটিজিং, মোবাইল ফোন ছিনিয়ে নেয় পথচারী ও পরিবহন যাত্রীদের কাছ থেকে। এই চক্রের সদস্য সংখ্যা অন্তত ৩৫ জন। যাদের মধ্যে থেকে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি ছুরি। গ্যাং-এর বাকি সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
ধন্যবাদ ও অভিনন্দন জানাতেই হয় পাঁচলাইশ থানার এস আই (নিঃঅস্ত্র) রিয়াদ উছ সালেহীনকে। দীর্ঘদিন পর একটি কার্যকর অপারেশন করে কিশোর গ্যাং-এর এই ১২ সদস্যকে গ্রেপ্তার করায়।
বাবলু বড়ুয়া 













