Dhaka 10:38 am, Wednesday, 29 April 2026

চলমান এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর ছুরির আঘাতে খোরশেদ আলী নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার সাতটার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিকশা চালক ওই গ্রামের ইউনুস আলীর ছেলে, মোঃ খোরশেদ আলী(৫৫)।এই ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষার্থী একই গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে,সালমান (১৭)পলাতক রয়েছেন বলে জানা যায়। তিনি একই গ্রামের বাসিন্দা।পুলিশ ও নিহত খোরশেদের স্বজনরা জানান, রিকশাচালক খোরশেদ আলীর সম্প্রতি একটি মোবাইল ফোন চুরি হয়। এতে সেই শিক্ষার্থীকে সন্দেহ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুলের বাড়ির সামনে খোরশেদ আলীকে ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করে সেই শিক্ষার্থী সালমান।এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত খোরশেদের মামাতো ভাই ফারুক হোসেন বলেন, তার ভাই রিকশা চালিয়ে খায় এবং বাড়িতে একাই থাকে। তার স্ত্রী-সন্তান ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, মোবাইল ফোনকে কেন্দ্র করে গলায় ছুরি মেরে তাকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা থেকে গলায় ছুরি মারা হয়েছে।এ ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে কাজ করছে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং

চলমান এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু

Update Time : 09:47:07 am, Thursday, 1 May 2025