Dhaka 7:59 am, Thursday, 6 August 2026

চিরিরবন্দরে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ:থানায় এজাহার ‎

‎​মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

‎​দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ৮ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে চকেলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা মো: রাব্বিল আলামিন (২১) বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
‎​
‎​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ১০ মে,২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৮:২৫ ঘটিকায় অভিযুক্ত মো: মোকারম হোসেন (৫৫) বাদীর বাড়িতে প্রবেশ করেন। ওই সময় বাদীর মা বাড়িতে ছিলেন না এবং বাদী নিজে ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে খেলতে থাকা শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পেছনের বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎​
‎​ধর্ষণের পর শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত মোকারম হোসেন তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলে তার দাদি (বাদীর মা) তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি বিস্তারিত ঘটনা তার দাদিকে খুলে বলে। চিৎকার শুনে বাদীর ঘুম ভেঙে গেলে তিনি এবং স্থানীয় সাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারেন।
‎​
‎​অভিযুক্ত মো: মোকারম হোসেন (৫৫), পিতা- মৃত হাছির উদ্দিন, চিরিরবন্দর থানার চকমূসা (চেয়ারম্যান পাড়া) গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে বাদীর প্রতিবেশী চাচা হন। অভিযোগে বলা হয়েছে, ইতিপূর্বেও তিনি শিশুটির সাথে অশালীন রসিকতা করতেন, যার প্রতিবাদ করায় তিনি ক্ষিপ্ত ছিলেন।
‎​
‎​ঘটনার পর পারিবারিকভাবে আলোচনার কারণে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদী মো: রাব্বিল আলামিন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। চিরিরবন্দর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ এবং অভিযুক্ত মোকারম হোসেনকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

চিরিরবন্দরে ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ:থানায় এজাহার ‎

Update Time : 11:18:52 pm, Wednesday, 13 May 2026