Dhaka 12:58 pm, Wednesday, 29 April 2026

টাঙ্গাইলের নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা”—এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

আজ ২ মে’২৫ রোজ শুক্রবার বাদ জুমা নাগরপুর উপজেলা সদরে ধানসিড়ি হোটেল মিলনায়তনে ডেইলি নিউজ বাংলা ২৪ এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব ও বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এরপর অনুষ্ঠানের সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা, লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়।

এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডেইলি নিউজ বাংলা ২৪ এর সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল বলেন – ডেইলি নিউজ বাংলা ২৪ গত সাত বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এর সার্বিক সফলতা কামনা করছি।

পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এরকম একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য ডেইলি নিউজ বাংলা ২৪ পরিবারের সকলকে ধন্যবাদ জানাই।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস.এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালি প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, নাগরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিউর রহমান লোকন, বনগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি (সাংবাদিক) আব্দুল্লাহ খিজির, বাংলাদেশ অনলাইন ফোরাম নাগরপুর উপজেলা শাখার সভাপতি কাজী মোস্তফা রুমি, ডেইলি নিউজ বাংলা ২৪ এর বার্তা সম্পাদক জাকারিয়া আল ফয়সাল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে ডেইলি নিউজ বাংলা ২৪-এর উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য নাগরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং সাংবাদিক ও চিকিৎসক ডা. এম এ মান্নান কে সাংবাদিকতায় সম্মাননা স্মারক প্রদান করে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে তাদের এই অর্জনের প্রশংসা ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রমিক সংকটে নওগাঁর ছাতড়া বিলের ধান কাটা ব্যাহত, মজুরি দ্বিগুণ

টাঙ্গাইলের নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : 07:49:12 pm, Friday, 2 May 2025