
নিজস্ব প্রতিবেদক: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে সমগ্র দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যেই প্রতিটি পূজা মন্ডপকে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে দুর্গা মন্দিরে শতভাগ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে উপজেলা বিএনপি’র তত্ত্বাবধানে দক্ষিণ টাঙ্গাইলের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহসালার বিশ্বস্ত সৈনিক, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় নেতৃত্ব, ক্লিন ইমেজ খ্যাত বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর উদ্যোগে উপজেলার শতভাগ দূর্গা মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর’২৫ রবিবার দুপুর ১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে সদস্য সচিব ঝুটন কুমার সাহার সঞ্চালনায় উক্ত আইপি ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন।

আইপি ক্যামেরা বিতরণের পূর্বে দুর্গাপূজা চলাকালীন সময়ে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শুরুর পূর্বে নাগরপুর উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সহ বিতরণকৃত প্রত্যেকটি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত হন।

আলোচনা সভা শেষে প্রত্যেকটি পূজা মন্দরিরের সভাপতি সম্পাদকের নিকট উক্ত আইপি ক্যামেরা বিতরণ করা হয়।
উক্ত আইপি ক্যামেরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-সম্পাদক প্রভাষ চক্রবর্তী, নাগরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দিপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনির প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় কালীবাড়ি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

আইপি ক্যামেরা হাতে পেয়ে প্রত্যেকটি পূজা মন্ডপের প্রতিনিধিরা উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে বলেন- এই প্রথম নাগরপুরে কোন ব্যক্তি আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এত বড় একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যা নাগরপুর তথা সমগ্র টাঙ্গাইলে একটি ইতিহাস সৃষ্টি করেছে। আমরা সনাতন ধর্মাবলম্বী সকলের পক্ষ হতে তাকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা তার সার্বিক সফলতা কামনা করি।

নিজস্ব প্রতিবেদক: 


















