
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলম (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (০৮ এপ্রিল ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। জানা যায়, উখিয়া থানার একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং আদালতের রায় বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
Reporter Name 

















