
থানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার আমিনুল ইসলাম
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার:
ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরে জেলা পুলিশের এসআই হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারদের জন্য ০৫ দিন মেয়াদী “থানা ব্যবস্থাপনা বিষয়ক” প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকাল ৯:৩০ ঘটিকায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে “থানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স” সভাপতি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; আরওআই (রিজার্ভ অফিস) মোঃ লুৎফর রহমান; পুলিশ পরিদর্শক মোল্লা সোহেব আলী; পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলায়মান কবীর; আরআই (ভারপ্রাপ্ত) মোঃ মঞ্জুরুল হক-সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 

















