Dhaka 3:59 pm, Sunday, 20 September 2026

দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নেতা মাসুম বিল্লাহর মৃত্যু.

মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরের ডাকবাংলা মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে রূপসা–বাগেরহাট আন্ত. জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় একজনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। বুধবার ৪ মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ৯ টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থানকালে মাসুম বিল্লাহর ওপর একদল দুর্বৃত্ত গুলি চালায়। এতে তিনি ঘটনা স্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার বড় ভাই, রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারন -উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নেতা মাসুম বিল্লাহর মৃত্যু.

Update Time : 09:54:50 pm, Wednesday, 4 March 2026