Dhaka 8:37 pm, Tuesday, 16 June 2026

ওভারটেকিং করতে গিয়ে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ:নিহত১,আহত ৩০

মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ঢাকা–খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই পথে চলাচলকারী জিএমএস পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সুন্দরবন পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই বাসই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এছাড়া ট্রাকটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বাস দুটিতে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পেছনে বেপরোয়া ওভারটেকিং এবং অসতর্ক যানচালনাই প্রাথমিকভাবে দায়ী বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বুড়িচংয়ে কথিত কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

ওভারটেকিং করতে গিয়ে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ:নিহত১,আহত ৩০

Update Time : 06:03:47 pm, Tuesday, 16 June 2026