
আবু হাসান আপন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নবীনগর উপজেলা ইব্রাহিম পুর ইউনিয়ন এতিমখানা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আজ শুক্রবার সকালে জাতীয় পার্টির যুব সংহতির নবীনগর উপজেলা শাখার এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব সংহতির নবীনগর উপজেলা শাখার সভাপতি।মো: জিয়া আলমের সভাপতিত্বে ও নবীনগর উপজেলা সিনিয়র সহ-সভাপতি হাজী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মোকাব্বের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি, নবীনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সভাপতি মো: কামাল সরকার,নবীনগর উপজেলার যুব সংহতির এক নং সাধারণ সম্পাদক সম্পাদক মো: মোখলেছুর রহমান অপু, সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পার্টির নেতা বাছির মহুরি, নবীনগর পৌর যুব সংহতির সভাপতি উমর ফারুক এবং নবীনগর উপজেলার জাতীয় ছাত্র সমাজের সভাপতি আমানউল্লাহ মাছুম। বিভিন্ন ইউনিয়নের যুব নেতারাও সভায় বক্তব্য রাখেন, তারা সংগঠনের উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের বিষয় আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা জানান।
সভা শেষে সকল নেতাকর্মীদের মধ্যে একটি সহযোগিতার এবং ঐক্যের ভাবনা জাগিয়ে তোলা হয়, যাতে জাতীয় যুব সংহতির কার্যক্রম আগামী দিনে আরও কার্যকর ও ফলপ্রসূ হয়।
আবু হাসান আপন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

















