Dhaka 4:41 am, Wednesday, 16 September 2026

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মনজুরুল আলম (৪৬)। ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

Update Time : 10:49:09 pm, Thursday, 23 July 2026