Dhaka 2:15 pm, Tuesday, 28 April 2026

নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩০তম বার্ষিক সাধারণ সভা’২৫ অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩০তম বার্ষিক সাধারণ সভা’২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ এপ্রিল’২৫ মঙ্গলবার দুপুর ২:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিআরডিবি হল রুমে নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি আহাম্মদ আলী রানা এর সভাপতিত্বে সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যাতে এই সমবায় সমিতি হতে অতি সহজেই ঋণসুবিধা পেতে পারেন এবং সঠিক পরিচর্যা ও তত্ত্বাবধানের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ঋণের টাকা যথাসময়ে উত্তোলন করা সম্ভব হয় সেই বিষয়ে গৃহীত পদক্ষেপ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা সহ নাগরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাভুক্ত বিভিন্ন সমিতির পরিচালক ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩০তম বার্ষিক সাধারণ সভা’২৫ অনুষ্ঠিত

Update Time : 08:48:59 pm, Tuesday, 22 April 2025