Dhaka 1:28 am, Tuesday, 30 June 2026

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৭৫ কেজি এলাচ জব্দ করেছে বিজিবি

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করে। সীমান্তরক্ষী বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর রবিবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার) টাকা ।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৭৫ কেজি এলাচ জব্দ করেছে বিজিবি

Update Time : 07:33:43 pm, Sunday, 7 September 2025