Dhaka 12:47 am, Monday, 22 June 2026

নাসিরনগরে পাটক্ষেতে৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার ২০ জুন বিকেলে দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহযোগী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে  খেলাধুলা করছিল, খেলার শেষে শনি পূজা দেখতে পাশের বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে কোলে তুলে আলাকপুর লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
  
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনা জানায়। শিশুটির দাদা জানান, নাতনির মন খারাপ ও শারীরিক কষ্ট দেখে বিস্তারিত জানতে পারেন। রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
  
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ডাক্তারি পরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোহনগঞ্জে প্রভাবশালীদের দখলদারিত্ব ও নির্যাতনের অভিযোগ, আইনের আশ্রয় নিয়ে নিরাপত্তা চাইলেন দুই নারী

নাসিরনগরে পাটক্ষেতে৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

Update Time : 07:54:13 pm, Sunday, 21 June 2026