Dhaka 3:05 pm, Wednesday, 12 August 2026

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ

  • Reporter Name
  • Update Time : 02:54:10 pm, Monday, 10 August 2026
  • 3 Time View

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
( ব্রাহ্মণবাড়ীয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিবারের এক সদস্যকে দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
এ নিয়ে স্থানীয় জনসাধারণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
রবিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের তালিকা প্রকাশের পর এসকল তথ্য জানা যায়।
স্থানীয়রা জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য নির্বাচিত ব্যক্তিদের তালিকার ১৫ নম্বরে রয়েছে মোঃ সাগর তালুকদারের নাম। তিনি গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত কিরণ মিয়ার নাতি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, ফ্যামিলি কার্ড বিএনপি সরকারের রাজনৈতিক ইশতেহারের অংশ। এ কার্যক্রমে আওয়ামী লীগের পরিবারের সদস্যদের সম্পৃক্ত করা হলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন জানান, আমরা বিগত সময়ে আওয়ামী লীগের দ্বারা নানাভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। এখনো যদি তারাই সকল সুযোগ-সুবিধা ভোগ করে তা হবে দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ

Update Time : 02:54:10 pm, Monday, 10 August 2026