
গত ২৬শে এপ্রিল ২০২৫ইং শনিবার ব্রেকিং নিউজ ডটকম অনলাইন নিউজ সংস্করণ প্রোর্টালে প্রকাশ ডোমারে শতবর্ষী পাঠাগারের নির্বাচনে প্রকাশ্যে আওয়ামিলীগ নেতা, মামলার আসামীরা ” শীর্ষক প্রকাশিত প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচঁর হয়েছে। নির্বাচনী তফসিল, যাছাই বাছাই ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদী নীতিমালা প্রত্যক্ষ না করে ডোমার থানা পুলিশকে আক্রমনাত্মক ভাবে এবং থানা পুলিশকে হেয় প্রতিপন্ন করে যে মনগড়া সংবাদ প্রকাশিত হয়েছে ডোমার থানা প্রশাসনের পক্ষ থেকে উক্ত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানিক নির্বাচনগুলো সার্বিক রক্ষাণাবেক্ষন করে থাকেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। নির্বাচনের দিন থানা পুলিশ শুধু সার্বিক নিরাপত্তার দ্বায়িত্বে নিয়জিত থাকে। কিন্তূ ডোমার শহীদ ধিরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের ত্রিবার্ষিক নির্বাচনে স্থানীয় জামায়াত বিএনপির দায়ের করা মামলায় আসামীদের প্রকাশ্যে অংশ নেওয়ার অভিযোগ তুলে ডোমার থানা পুলিশকে আক্রমনাত্মক ভাবে তুলে ধরে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যা গণমাধ্যম অনিয়ম তান্ত্রিক, নিয়মবহির্ভূত ও থানা পুলিশকে হেয় প্রতিপন্ন করা ছাড়া কিছুই না।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর একাধিক অভিযোগ, থানা প্রশাসনের সাথে যোগসাজশ করেই আওয়ামিলীগ নেতারা প্রকাশ্যে নির্বাচন পরিচালনা করছেন। প্রশাসন এ ভাবে আওয়ামিলীগকে নির্বাচনে পূর্নবার্সন করছে এবং প্রতিদ্বন্দ্বী পক্ষের কার্যক্রম নিয়ন্ত্রণে আনছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। রিপোর্টের উপরোক্ত অংশগুলো থানা পুলিশের উপর আক্রমনাত্মক হিসাবে তুলে ধরা হয়েছে বলে ডোমার থানা পুলিশ মনে করে। প্রকৃতপক্ষে গত ৫ই আগষ্টের পর থেকে উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপি রাজনৈতিক দল কর্তৃক দায়ের করা আওয়ামিলীগ সমর্থিত নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে সেসকল নামীয় ব্যক্তিদের সিংহভাগ নেতাকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আরো উল্লেখ থাকে যে, জেলার ছয়টি উপজেলার মধ্যে রাজনৈতিক মামলায় সব চেয়ে বেশি আসামী গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। অথচ একটি নির্বাচনকে কেন্দ্র করে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে অহেতুক ডোমার থানা পুলিশকে জড়িয়ে আক্রমনাত্মক ভাবে একটি নিউজ করা হয়েছে। যে বিষয়ের সঙ্গে থানা পুলিশের কোন সম্পর্ক নেই। আমরা ডোমার থানা পুলিশের পক্ষ থেকে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঠিক তথ্য সম্পূর্ণ এবং নির্বাচনী সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত করে রিপোর্ট প্রকাশের আহবান জানাচ্ছি।
দেওয়ান মনিজা আক্তার নিজস্ব প্রতিবেদক 





















