Dhaka 5:00 am, Monday, 14 September 2026

নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশী

  • Reporter Name
  • Update Time : 10:40:38 pm, Tuesday, 15 April 2025
  • 159 Time View

নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশী

আপোষ জয়ধর, স্টাফ রিপোর্টার:

উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে বাংলাদেশ হতে মিয়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।
তবে শুধু ত্রাণ ও উদ্ধারকারী নয়, নৌবাহিনী জাহাজে করে দেশের মাটিতে ফিরেছে মিয়ানমারে বিভিন্ন সময় আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক। তারা প্রায় ২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল। জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মিয়ানমারে যায় ।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত আঠারো বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়।

আটকে পড়ার পর থেকে তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে প্রচেষ্টা চলমান ছিল। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আরো দৃঢ় হয় দুই দেশের সম্পর্ক এবং ঘরে ফেরে ঘর ছাড়া মানুষগুলো। নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ২০ জন বাঙালি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নৌবাহিনীর জাহাজে দেশে ফিরল মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশী

Update Time : 10:40:38 pm, Tuesday, 15 April 2025