Dhaka 8:53 am, Saturday, 26 September 2026

পঞ্চগড় আটোয়ারীতে নির্বাচনী সংঘর্ষে আহত ১০ 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রমজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এতে পৃথক পৃথক ভাবে অভিযোগে পাওয়া গেছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলির শো ডাউন চলাকালে সড়কের ওপর টানানো বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের ধানের শীষের নির্বাচনী একটি ব্যানার ছিঁড়ে ফেলে জামায়তের নেতাকর্মীরা। এতে বিএনপির নেতাকর্মীরা তাদের কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধামোর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা আহত হয়। এদের মধ্যে চারজনকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ১১ দলীয় জোট তথা জামায়তের নেতাকর্মীদের অভিযোগ, আটোয়ারী উপজেলা থেকে জনসভা শেষ করে শোডাউন করে ফেরার পথে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিএনপির নেতাকর্মীরা ১৪ দলীয় নেতাকর্মীদের গতিরোধ করে তাদের ওপর হামলা ও মারধর করে। এতে একজন নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতের মধ্যে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম।

এসময় তিনি ঘটনাস্থলে পরিদর্শনসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন এবং উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযোগ করে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। অন্যদিকে গভীর রাতে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আহত নেতা কর্মীদের দেখতে যান ধানের শীষের প্রার্থী নওশাদ জমির।

তিনি বলেন, নেতাকর্মীদের ওপর হামলা কখনোই কাঙ্ক্ষিত নয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউপি চেয়ারম্যানকে পুনরায় আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চান ইউনিয়নবাসি।

পঞ্চগড় আটোয়ারীতে নির্বাচনী সংঘর্ষে আহত ১০ 

Update Time : 02:30:16 pm, Tuesday, 10 February 2026