Dhaka 11:45 pm, Monday, 27 April 2026

প্রেমিকার বাড়ির সামনের গাছে ঝুলে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : 08:54:12 pm, Tuesday, 15 April 2025
  • 117 Time View

প্রেমিকার বাড়ির সামনের গাছে ঝুলে যুবকের আত্মহত্যা

নিশাদ আহম্মেদ, বিদ্যা ক্যাম্পাস প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত যুবক মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মিস্টার নূর (২৪)।
সোমবার দিবাগত রাতে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ঐ যুবক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ঐ যুবকের। কয়েক দিন আগে ঐ মেয়ের ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেছিল ঐ যুবক। ছবি পোস্ট করার পরে মেয়ের পরিবার মামলা করবেন বলে জানায়। বিষয়টি মীমাংসা করতে গতকাল রাতে দুই পরিবারের লোকজন একত্রে আলোচনায়ও বসেছিলেন। তবে মেয়ের পরিবার মীমাংসা করতে অস্বীকৃতি জানায়। এবং তারা মামলা করবেন বলে জানিয়ে দেয় ছেলে পক্ষের লোকজন কে। আলোচনা শেষে দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর রাতে ঐ যুবককে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন। পরে পুলিশ গিয়ে ঐ যুবকের লাশ নিচে নামান।
মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) বিকাশ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ‌ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

প্রেমিকার বাড়ির সামনের গাছে ঝুলে যুবকের আত্মহত্যা

Update Time : 08:54:12 pm, Tuesday, 15 April 2025