
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ফেব্রুয়ারি ২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।
“সেবার ব্রতে চাকরি”- এই শ্লোগানে আজ ২৭ এপ্রিল ২০২৬ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স-এ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ ২৩৩ জনের মধ্যে ২৩১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।
♦️লিখিত পরীক্ষার ফল প্রকাশ:
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ০৯.০০ ঘটিকা
স্থান: পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।
♦️মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা:
০৬ মে ২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।
উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















