
এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ
লাখাইয়ে ধানের খলায় গোবৎস(বাছুর) এর বিচরণ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে পুলিশসহ উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়।
সোমবার (২৭ এপ্রিল)উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়ন এর আয়নারটুক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায় এ গ্রামের সরাজ মিয়া ও কুদ্দছ মিয়া গং লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার আকস্মিক এক পক্ষের ধানের খলায় অপর পক্ষের একটি গোবৎস(বাছুর)বিচরণ
করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়ে হাতাহাতির ঘটনা ঘটে, পরে এই ঘটনাকে কেন্দ্র করে এইদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে সংবাদ পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে জাহাঙ্গীর নামে এক পুলিশ সদস্যসহ ২পুলিশ সদস্য আহত। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানাগেছে।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাহিদুল হক এর সাথে আলাপকালে তিনি জানান ধানের খলায় গরু প্রবেশ নিয়ে সংঘর্ষের সুত্রপাত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Reporter Name 


















