Dhaka 11:51 pm, Monday, 27 April 2026

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক, পলাতক ২

  • Reporter Name
  • Update Time : 10:12:16 pm, Monday, 27 April 2026
  • 1 Time View

মুস্তু মিয়া,বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (রেল কলোনী) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য কাশিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় মুরসালিন ওরফে মুছা নামের এক ব্যক্তিকে তার বসতঘরের সামনের বারান্দা সংলগ্ন স্থান থেকে, চম্পকনগরগামী পাকা সড়কের উপর অবস্থানকালে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন—আব্দুর রহমান ওরফে নাক্কা (৪৫) এবং আম্বর আলী ওরফে ইউসুফ আলী (৪৭)। উভয়ের বাড়ি একই ইউনিয়নের কাশিনগর এলাকায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে ফজলুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয়দেরও মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক, পলাতক ২

Update Time : 10:12:16 pm, Monday, 27 April 2026