
স্টাফ রিপোর্টার,রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আনসার ভিডিপি সদস্যরা।
সোমবার (২২ জুন) হাটবারে বাজারের একটি দোকান থেকে প্রায় ৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন স্থানীয় ব্যবসায়ী ও জনতা। পরে তাকে আটক করা হয়।
পরবর্তীতে উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে আনসার ভিডিপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আনসার ভিডিপির সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছে থাকা হেরোইন উদ্ধার করেন বলে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ব্যবসায়ীরা বাজারে চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
Reporter Name 





















