Dhaka 10:12 am, Thursday, 17 September 2026

‎ বিএসএফের ছররা গুলিতে নিভে গেল দুই বাংলাদেশ জীবন প্রদীপ,সীমান্তে আতংক‎

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা:-
‎‎ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ২০:২৫ মিনিটে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
‎নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন মুরসালিন(২২)। তিনি ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎স্থানীয় সূত্রে জানা যায়,রাতের কোনো এক সময় সীমান্তের কাছাকাছি এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা জানতে পারেন, বিএসএফের ছররা গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
‎ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহত মুরসালিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
‎এদিকে সীমান্তে বারবার বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সচেতন মহল বলছে, সীমান্তে প্রাণহানি রোধে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

‎ বিএসএফের ছররা গুলিতে নিভে গেল দুই বাংলাদেশ জীবন প্রদীপ,সীমান্তে আতংক‎

Update Time : 11:12:59 pm, Friday, 8 May 2026