Dhaka 2:02 am, Wednesday, 29 April 2026

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

  • Reporter Name
  • Update Time : 01:44:44 pm, Sunday, 27 April 2025
  • 83 Time View

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

হিলি প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মেহেদী হাসান(৩৮), উপজেলার নিশিবাপুর গ্রামের মৃত ওয়ায়েজ উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহেদ কমল (৫০), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার জিয়াত গ্রামের মোজাম্মেলের ছেলের শাকিল (২৫) একই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও মৃত মোখলেছার রহমানের ছেলে শাহিন আলম (৩২)।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশির সঙ্গে বিরোধ চলছিলো। গত বৃহস্পতিবার দু’পক্ষের ঝগড়াঝাটি হয়। পরে মেহিদী হাসান পিস্তল বের করে হুমকি দেয়। পরে থানা পুলিশ তাদেরকে আটক করে।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক সময়ের কন্ঠস্বর কে বলেন, খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে । কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদেরকে রবিবার (২৭ এপ্রিল) আদালতে পাঠানো হবে। তবে পিস্তলটি খেলনা পিস্তল ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বিরামপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, আটক ৫

Update Time : 01:44:44 pm, Sunday, 27 April 2025