Dhaka 2:57 am, Tuesday, 28 April 2026

বীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 05:42:15 pm, Thursday, 17 April 2025
  • 96 Time View

বীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু),তদন্ত ওসি শিহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপুর-ষোল মাই মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম,থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি,সুমন দেবনাথ, সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন,দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন,আমরা আপনাদের পাশে থাকবো। বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

বীরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Update Time : 05:42:15 pm, Thursday, 17 April 2025