Dhaka 10:46 am, Monday, 29 June 2026

বেলকুচিতে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের বিলমহিষা গ্রামে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সোলাইমান মন্ডলের নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম এবং বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান সান্তু।
সভাপতিত্ব করেন ৬নং বড়ধুল ইউপি সদস্য আয়নাল হক এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম গোলাম বলেন,
“দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাঠের রাজনীতিতে যুবকদের অগ্রভাগে থেকে ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে কাজ করতে হবে।”

এসময় জহুরুল ইসলাম বলেন,
“যুবদল ও বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই দলীয় কর্মসূচিকে সফল করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন— সাবেক সেক্রেটারি শামীম মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মোঃ সুমন আহমেদ, মোঃ আলম প্রমাণিক, মোঃ কছির আহমেদ, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ সুজন হোসেন বাবু, আশরাফ আলী, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান, ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম আসিক।

সভায় অংশগ্রহণকারী নেতারা সর্বসম্মতভাবে বলেন, আসন্ন দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও দলীয় কর্মসূচিতে যুবদল সামনের কাতারের যোদ্ধা হিসেবে কাজ করবে।

সভায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, আগামী ২৮ সেপ্টেম্বর আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বড়ধুল ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেলকুচিতে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : 08:41:48 pm, Friday, 19 September 2025