Dhaka 9:22 am, Monday, 29 June 2026

বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিপ্লব দাস,(চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি -ঃ

বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, এছাড়াও, পূজা উদযাপন পরিষদ এর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যানজট নিরসন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ তাঁর বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করে বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজের একটি ঐতিহ্যবাহী উৎসব। আমরা সকলে মিলেমিশে এই উৎসবকে সফল করতে চাই।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ উক্ত আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Update Time : 06:34:03 pm, Wednesday, 17 September 2025