
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশের একটি অভিযানিক দলের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মোঃ গোলাম রব্বানী, (২৭) পিতা মোঃ জালাল উদ্দিন মুশরিভুজা,।ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম(ওসি)চাঁপাইনবাবগঞ্জ এবং এবিষয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ০৩ তারিখ -০৯/০৪/২৬ ইং। মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশের ওসি মোঃ শহিদুল ইসলাম দূরদর্শী কৌশল এবং দিকনির্দেশনা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এ ধরনের উদ্যোগ কে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা সাধুবাদ জানিয়েছেন।
ভোলাহাট থানা পুলিশের বরাত দিয়ে জানিয়েছে
গ্রেপ্তার কৃত মোঃ গোলাম রব্বানী, (২৭) পিতা মোঃ জালাল উদ্দিন মুশরিভুজা, কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জীবন দেওয়ান উজ্জ্বল 

















