
মহান মে দিবসের আহবানঃ
ডেস্ক নিউজ’
১) দৈহিক শ্রমের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন।
২) প্রতিটি শিক্ষার্থীর জন্য বয়স উপযোগী দৈহিক শ্রম যথাযথ অনুশীলনের ব্যবস্থা করুন।
৩) গরীব অসহায় প্রান্তিক শ্রমজীবী মানুষকে আপনি করে অভিহিত করার ও তাঁদের সাথে শোভন আচরণ করার সংস্কৃতি গড়ে তুলুন।
৪) ধনীদের সম্পদে গরীব শ্রমিকের ন্যায় সঙ্গত অধিকার ও অংশীদারিত্ব প্রতিষ্ঠা করুন।মাস শেষ হবার পূর্বেই মাসের মাইনে যথযথভাবে পরিশোধ বাধ্যতামূলক করুন।
৫) রাস্ট্রের সকল নীতি নির্ধারণী পর্যায়ে ও আইন প্রনয়ন এবং স্থানীয় সরকারের সব কাজে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।
৬) পুঁজিপতি ও অশ্রমিকদের শ্রমিক সংগঠণের নেতৃত্বে আসার সব সুযোগ আইন করে রোধ করুন।
৭) চা শিল্প সহ সব সেক্টেরর শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরী ঘোষণা করুন।
৮) শ্রমিকদের জন্য সব শিল্প এলাকায় নৈশ বিদ্যালয় ও মহাবিদ্যালয় চালু করুন।
৯) শ্রম ঘন এলাকা বা শিল্প এলকায় ডে কেয়ার সেন্টার ও মহিলা কর্মজীবী হোস্টেল চালু করুন।
১০) সব কারখানা ও শিল্পাঞ্চলে উন্নত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও চিত্তবিনোদেনর সুব্যবস্থা নিশ্চিত করুন।
১১) শ্রমিকদের জন্য নিয়মিতভাবে উন্নততর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করুন।
১২) প্রত্যেক কারখানায় মালিক পক্ষের ব্যবস্থাপনায় শ্রমজীবী ক্যান্টিন ও শ্রমজীবী বাজার চালুর ব্যবস্থা করুন।
১৩) প্রত্যেক কারখানায় শ্রমিকদের জন্য ফ্রি চিকিৎসা কেন্দ্র ও সাশ্রয়ীমূল্যের ফার্মেসি স্থাপনের উদ্যোগ নিন এবং প্রতিটি জেলার শিল্প এলাকায় সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় শ্রমজীবী হাসপাতাল স্থাপন করুন।
রাষ্ট্রকে কৃষক শ্রমিক মেহনতি মানুষের উপযোগী করে গড়ে তুলতে সোচ্চার হোন।
Reporter Name 





















