
কাজী মোস্তফা রুমি: আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
তাই আজকের এই মহান মে দিবসে যাদের আত্মত্যাগের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা করে সকল স্তরের শ্রমিকদের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, মেধাবী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
এ বিষয়ে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এক বিশেষ বার্তায় গণমাধ্যমকে বলেন- মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু।
শিল্প ও শ্রমবান্ধব শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সার্বক্ষণিক সোচ্চার।
আগামী দিনে উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতা সহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই।
কাজী মোস্তফা রুমি: 





















