Dhaka 7:23 am, Wednesday, 29 April 2026

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক কমলাপুর গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাজল তার বাবার সাথে কমলাপুর গ্রামের নিজ জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় তার কাছাকাছি বজ্রপাত হয় এবং তা তার শরীরে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার বাবা ও অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : 10:16:48 am, Tuesday, 29 April 2025