
মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন,নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু।
মঙ্গলবার (৩ মার্চ-২০২৬)রাতে নলডাঙ্গায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য উত্তর বঙ্গের বিএনপি নেতা, আমাদের নাটোরের অভিভাবক এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে জাতীয় সংসদ এর হুইপ নিযুক্ত করায় আমার প্রিয় নেতা তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু আরো বলেন, উত্তর বঙ্গের বিএনপির জনপ্রিয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের মাধ্যমে আমরা নলডাঙ্গা ও নাটোরের ব্যাপক উন্নয়ন করতে পারবো, ইনশাআল্লাহ।
মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১।
তাং ৩ মার্চ -২০২৬।
মোঃ রবিউল ইসলাম 

















