
মিঠাপুকুরে দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার,রংপুর:
মিঠাপুকুরে দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছেন উপজেলা আহবায়ক বিএনপি’র আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড় স্বাক্ষরিত পত্রে।
আব্দুল কাদের রুনু আহবায়ক ও আব্দুল বাতেন সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেন। অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ জুয়েল, গোলাম মোস্তফা, রেজাউল করিম, আবু শাহিন, মোশারফ হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
Reporter Name 

















