
মিঠাপুকুরে স্থানীয় সাংবাদিকদের সম্মানার্থে
জামায়াতের ইফতার ও মতবিনিময় সভা
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
৪ মার্চ ২০২৫ মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা জামায়াতের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সম্মানার্থে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে জামায়াত উপজেলা আমীর আসাদুজ্জামান শিমুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার আমীর সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাওঃ এনামুল হক, প্রেস ক্লাব সভাপতি সেখসাদী সরকার, ঢাকা প্রেস ক্লাব সদস্য ও মিঠাপুকুর প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান রিপুল ও সহসভাপতি হাফিজুর রহমান প্রমুখ। ইফতার শেষে দোয়া করা হয়।
মোঃআব্দুল হালিম স্টাফ রিপোর্টার 



















