Dhaka 3:40 am, Tuesday, 21 April 2026

সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন ডঃসানজিদা জেরিন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক:জীবন দেওয়ান উজ্জ্বল:-

বিএনপির মনোনয়ন পাওয়া ডা.সানসিলা জেরিন প্রিয়াঙ্কা,কে তিনি?

অবশেষে বহুল আলোচিত ডা.সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দলের কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রিয়াঙ্কা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কাছে পরাজিত হন।

তবে নির্বাচনকে ঘিরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তথ্য-উপাত্তসহ প্রেস ব্রিফিং করে বিষয়টি তুলে ধরেন।

এর আগে,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রিয়াঙ্কা। সেই সময় তৎকালীন সরকার ও আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে তার গাড়িবহরে হামলা,নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং মিথ্যা মামলার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন,যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে প্রিয়াঙ্কা দাবি করেন, শেরপুরে রিটার্নিং অফিসার তার বিজয়কে ছিনিয়ে নিয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করেছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি শেরপুর জেলা সদর উপজেলার শহরে,ও অলি গলি,সহ গ্রাম-গঞ্জ,শ্রমিকের কর্মস্থল ও কৃষকের মাঠে নিয়মিত গণসংযোগ চালান। নির্বাচনে পরাজিত হলেও তিনি থেমে থাকেননি। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে ঢাকায় দলের শীর্ষ নেতাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার দলীয় মনোনয়ন পেলেন।

পেশায় চিকিৎসক এই তরুণী কেবল শেরপুরেই নয়, সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ। ডা. প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী এবং নিলুফা দম্পতির কন্যা। তার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী। ২০১৮ সালে হযরত আলী কারাবন্দি থাকায় তার পরিবর্তে প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনে আবারও তিনি দলীয় মনোনয়ন লাভ করেন।

উচ্চশিক্ষিত এই প্রার্থী এমবিবিএস সম্পূর্ণ করেন । এবং উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি চিকিৎসাসেবার পাশাপাশি অনলাইন স্বাস্থ্যসেবার সঙ্গেও যুক্ত।
ডঃ সানসিলা জেরিন প্রিয়াঙ্কা ইতিমধ্যেই এলাকায় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে প্রিয় জন হিসাবে পরিচিত হয়ে উঠেছেন।
শেরপুর জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্বে নিয়োজিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেরপুর জেলা বিএনপির সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

সংরক্ষিত মহিলা আসনে এমপি হলেন ডঃসানজিদা জেরিন প্রিয়াঙ্কা

Update Time : 03:19:47 pm, Monday, 20 April 2026