
যুদ্ধাহত প্রয়াত বীর মুক্তিযোদ্ধার ১৭ তম মৃত্যুবায়র্ষিকী
নিজস্ব প্রতিবেদক,দেওয়ান মনিজা আক্তার:
বহুল আলোচিত জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী এর গর্বিত পিতা যুদ্ধাহত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মহিউদ্দিন রশিদ এর স্মৃতিচারণে আগামী ০১ মে রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দেওয়ান মঞ্জিলে ফাতেহাপাঠ ও অসহায় এতিমখানায় কোরআন শরীফ বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে। জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরীর পক্ষ থেকে কাংগালীভোজের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের আয়োজন সার্বিক সহযোগিতায় থাকছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার উপ সম্পাদক দেওয়ান কামরুজ্জামান কাজল ও সম্পাদীকা দেওয়ান মনিজা আক্তার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মহিউদ্দিন রশিদ এর জন্ম স্থান,
ময়মনসিংহ বিভাগের রাজ গৌরীপুর উপজেলার অন্তর্গত ০৮ নং ডৌহাখলখ ইউনিয়ন এর সাবেক ০৩ নং ওয়ার্ডের মরিচালি উওর পাড়ায় দেওয়ান বাড়িতে ০৩/০২/১৯৪১ইংসনে জন্মগ্রহণ করেন সাবেক গ্রাম সরকার ও ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মরহুম দেওয়ান আমির উদ্দিন মাস্টার এর ০৪ সন্তান দেওয়ান মহিউদ্দিন রশিদ, শৈশব থেকে বেড়ে উঠা এই মানবিক আচরণের অধিকারী ও মোমেন শাহী আনন্দ মোহন কলেজ এর সফল ভিপি, মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী গেরিলা যুদ্ধের সমর নায়ক দেওয়ান মহিউদ্দিন রশিদ ২০০৯ ইং সালে৬৮ বছর বয়সে ০১ মে রোজ মঙ্গলবার সকাল ০৮:৪৫ মিনিটের সময় হৃদয় যন্ত্রের কৃয়া বন্ধ হয়ে চলে গেলেন না ফেরার দেশে কিংবদন্তি এই মুক্তিযোদ্ধা মৃত্যু কালে তিন ছেলে, নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মৃত্যু কালে তিনার বয়স হয়েছিল মাত্র ৬৮ বছর। উনার ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়ান মঞ্জিলে ফাতেহাপাঠ ও অসহায়, এতিমখানার ছাত্রদের ভোজের আয়োজন করা হয়েছে। যুদ্ধাহত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মহিউদ্দিন রশিদ এর স্মৃতিচারণে কিছু মাদ্রাসার ছাত্রদের মধ্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচী নেওয়া হয়েছে। জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রকাশক -মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল আল কাদেরী, দেশ ও দেশের বাইরে থাকায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
Reporter Name 





















