Dhaka 11:12 am, Tuesday, 28 April 2026

রাজবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রছাত্রী মাগুরায় উদ্ধার মূল হোতাহ্ গ্রেপ্তার

রাজবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রছাত্রী মাগুরায়
উদ্ধার মূল হোতাহ্ গ্রেপ্তার

আলাদিন শেখ ক্রাইম রিপোর্টার

রাজবাড়ীতে স্কুল ছাত্রী অপহরণের মামলার প্রধান আসামী শান্ত রায় (২২) কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ও ৬ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার শান্ত রায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাগাছি গ্রামের ভরত রায়ের ছেলে।  অভিযানে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়েছে ।

রবিবার (২০ এপ্রিল) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি বলেন, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসযোগে জোরপুর্বক তুলে নিয়ে যায় শান্ত রায় ও তার সহযোগীরা। পরে অপহৃত স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ২ এপ্রিল রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ এর কাছে সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াই টার সময় র‌্যাব-১০ এবং র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামী শান্ত রায়কে গ্রেপ্তার এবং তার তথ্যের ভিত্তিতে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

শনিবার রাতে আসামী শান্ত রায়কে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

রাজবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রছাত্রী মাগুরায় উদ্ধার মূল হোতাহ্ গ্রেপ্তার

Update Time : 11:19:21 pm, Sunday, 20 April 2025