Dhaka 3:53 pm, Friday, 26 June 2026

রামপুরায় পুলিশের জালে পেশাদার চোরাই মোবাইল চক্রের সদস্য, উদ্ধার ৫৯টি মোবাইল ও বিপুল যন্ত্রাংশ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল

রাজধানীর রামপুরা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোনসহ একটি পেশাদার চোরাই মোবাইল ব্যবসায়ী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৯টি বিভিন্ন অবস্থার মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ।

রামপুরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক গতিবিধির কারণে মীর মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৮টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন, ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মোশারফ জানান, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিলেন। পুলিশ ধারণা করছে, এর পেছনে একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল বেচাকেনার চক্র সক্রিয় রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে চোরাই মোবাইল কেনাবেচা ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে বৈধ কাগজপত্র ছাড়া মোবাইল ফোন কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে চোরাই পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি: কৃষকদের মাঝে বীজ-সার ও চারা বিতরণ

রামপুরায় পুলিশের জালে পেশাদার চোরাই মোবাইল চক্রের সদস্য, উদ্ধার ৫৯টি মোবাইল ও বিপুল যন্ত্রাংশ

Update Time : 02:30:05 pm, Friday, 26 June 2026