Dhaka 4:44 pm, Sunday, 20 September 2026

লন্ডন ফেরত ব্যারিস্টার মাসুদ কে পৌরসভায় মেয়র পদে প্রার্থিতা ঘোষণা

মুতাসিম বিল্লাহ তানিম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন লন্ডন ফেরত উচ্চশিক্ষিত ব্যারিস্টার ও তরুণ সমাজসেবক আইনজীবী মাসুদুর রহমান মাসুদ। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তিনি তাঁর প্রার্থিতা ঘোষণা করেন। আধুনিক, সুশাসিত ও নাগরিকবান্ধব এক নতুন নাগেশ্বরী গড়ার প্রত্যয় নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন।
​মো: মাসুদুর রহমান মাসুদ লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে সেখানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচারে কাজ করে আসছেন। প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি নিজ এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।
প্রার্থিতা ঘোষণাকালে মাসুদুর রহমান মাসুদ তাঁর স্বপ্নের নাগেশ্বরী নিয়ে ৬টি বিশেষ অঙ্গীকার ব্যক্ত করেন:

​স্বচ্ছতা ও জবাবদিহিতা: একটি দুর্নীতিমুক্ত ও সেবামূলক পৌর প্রশাসন গড়ে তোলা।

​পরিকল্পিত নগরায়ন: আধুনিক স্থাপত্য ও উন্নত নগর পরিকল্পনার বাস্তবায়ন।

​মৌলিক সেবা: উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ও শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
​যুব উন্নয়ন: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ।

​আইনি সহায়তা: সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা এবং নাগরিক ভোগান্তি কমানো।

​মাদকমুক্ত সমাজ: একটি সুস্থ ও সুন্দর প্রজন্মের জন্য মাদকবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণ।

​প্রার্থিতা প্রসঙ্গে মো: মাসুদুর রহমান মাসুদ বলেন, “আমার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আমি নাগেশ্বরীকে একটি আধুনিক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই পৌরসভা হবে উন্নয়নের রোল মডেল।”

তিনি আরো বলেন, একবার নির্বাচন করবেন একবারেই শেষ।
তিনি রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে নাগেশ্বরী পৌরসভাকে সুন্দর ভাবে গঠন করার প্রত্যয় ব্যাক্ত করেন।
​তিনি তাঁর এই লক্ষ্য পূরণে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

লন্ডন ফেরত ব্যারিস্টার মাসুদ কে পৌরসভায় মেয়র পদে প্রার্থিতা ঘোষণা

Update Time : 05:26:31 pm, Monday, 2 March 2026