Dhaka 8:31 pm, Sunday, 28 June 2026

লাখাইয়ে ধরার বৃক্ষরোপন ও সচেতনতামূলক সভা

এম ইয়াকুব হাসান অন্তর, লাখাই (হবিগনজ)প্রতিনিধিঃ
আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে। গাছের গুরুত্ব বুঝতে হবে। গাছ শুধু লাগালেই হবেনা। সংরক্ষণে যত্নশীল হতে হবে। কারণ গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে মানুষসহ সকল প্রাণীকুল বেঁচে থাকে। আজকে যে শিক্ষার্থীরা গাছ রোপন করল, গাছের চারা বীজ সংগ্রহ করল তারা আগামী দিনে গাছ সংরক্ষণে যত্নশীল হবে। আমাদেরকে বুঝতে হবে গাছের গুরুত্ব। তাই গাছ শুধু লাগালেই হবে না একটি সংরক্ষণ ও পরিচর্যায় মনোযোগী হতে হবে। “স্কুল প্রাঙ্গনে সবুজায়ন” শীর্ষক কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
হাওর রক্ষায় আমরা, ধরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজনে ০২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ জেলা আহবায়ক তাহমিনা বেগম গিনি’র সভাপতিত্বে অনুষ্টিত সচেতনতামূলক অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও কালাউক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোতালেব।
ধরা জেলা শাখার নির্বাহী সদস্য মো: বাহার উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, গাছমামা খ্যাত পরিবেশকর্মী মো: রায়হান, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন,সাংবাদিক ও কবি এম ইয়াকুব হাসান অন্তর, মো: সাইফুল ইসলাম প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের ঋতু পরিবর্তন হয়ে গেছে। যে সময় হাওরে পানি থাকার কথা সে সময় হাওরে পানি নেই, মাছ নেই।তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অসময়ে খড়া, ঝড়ঝঞ্জায় বিরূপ আবহাওয়া সৃষ্টি হচ্ছে। আমরা যেমন গাছ লাগাবো তেমনি সংরক্ষণও খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশ ও স্কুল প্রাঙ্গণকে সুন্দর রাখতে গাছ লাগানো ও যত্ন করতে হবে।
সভাপতির বক্তব্যে তাহমিনা বেগম গিনি গাছের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যকর সমাজের জন্য গাছ সংরক্ষণে শিক্ষার্থীদের আহবান জানান।
বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা,তালের বীজসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোপন ও ৩ শতাধিক তালের বীজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Reসফিপুর বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়রপ্রার্থী সাইজুদ্দিন আহমেদ,

লাখাইয়ে ধরার বৃক্ষরোপন ও সচেতনতামূলক সভা

Update Time : 09:24:08 pm, Tuesday, 2 September 2025