Dhaka 6:34 pm, Monday, 20 April 2026

লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন

মো তুহিন মোল্লা,নড়াইল প্রতিনিধ;-
নড়াইলের লোহাগড়ায় দেশী প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জেলেদের মাঝে ৬০টি বকনা গরু বিতরনে সংঘটিত অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে রবিবার (১৯ এপ্রিল) বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবী সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে এবং জড়িতদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষ যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.হেমায়েত হোসেন। তিনি বলেন ২০২৬ সালের ১২ই জানুয়ারী একটি প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলা মৎস্য অফিস থেকে স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে ৬০টি বকনা গরু বিতরণ করা হয়। এই প্রকল্পে গরু বিতরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি চলতি বছরের ১২ই জানুয়ারী গরু বিতরণ করেন। গরু বিতরনের প্রায় তিন মাস পর উক্ত প্রকল্পের নানা অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা নিয়ে স্থানীয়সহ জাতীয় পত্র পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের গোচরীভুক্ত হয়। তিনি আরও বলেন, উপজেলা ও পৌর বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লোহাগড়া উপজেলা মৎস্য অফিস কর্তৃক গরু বিতরণে অনিয়ম, অস্বচ্ছতা, অসংগতির সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জেলা প্রশাসকের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সৃষ্ট অনিয়ম ও দূর্নীতির প্রকৃত চিত্র উদঘাটিত হোক। উক্ত অনিয়মের সাথে যদি দলীয় কোন নেতা-কর্মী জড়িত থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্যাংক এশিয়া:এজেন্ট বিজনেস মিট ২০২৬-এর সফল আয়োজন

লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন

Update Time : 11:31:15 pm, Sunday, 19 April 2026