
নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলি, খেলাধুলায় অংশগ্রহণ করি” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল নাগরপুরের পচাসারটিয়ায় জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘের উদ্যোগে শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ সেপ্টেম্বর’২৫ রোজ শনিবার বিকেল ৪:০০ ঘটিকায় পচাসারটিয়া মেহের খান স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শুভ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রাগবীর হোসেন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোর্টিং ক্লাবের সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা।
খেলা শুরুর পূর্বেই তিনি বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে উপস্থিত হন। মাঠে উপস্থিত হয়ে আগত সকল দর্শকদের সাথে কুশল বিনিময় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রচারণায় গণসংযোগ করেন।

শুভ ফুটবল টুর্নামেন্ট’২৫ এর উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম মানিক, নাগরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ছাত্রনেতা মোঃ আরিফুর রহমান আরিফ, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন হেলাল এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান আউয়াল।
এছাড়াও উক্ত খেলায় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন – শরীর মন ভালো রাখতে হলে আমাদের খেলাধুলার কোন বিকল্প নেই। আমরা যদি খেলাধুলা না করি, মাঠে না আসি তাহলে আমাদের ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে পড়বে। আমরা চাই না কোন ছেলেমেয়ে মাদকাসক্ত হয়ে পড়ুক।
আর এই মাদকাসক্ত হতে বের হয়ে আসতে আমাদের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলা মানুষের মস্তিষ্ককে বিকশিত করে, মানুষের প্রতিভা বাড়ায়।
খেলাধুলা যদি আমরা না করি তাহলে আমরা সমাজ থেকে বের হয়ে যাব। আমরা বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বো। আমরা চাই প্রত্যেকটা ছেলেমেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করুক।

নিজস্ব প্রতিবেদক: 

















