
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয়রা বিলের পানিতে গোসল করতে গিয়ে পাড়ে একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনাস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে।
Reporter Name 

















