
স্বাধীনতা বিরোধী দলের নেতা নির্বাচিত হলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও জল্লাদখানাকে অপমানিত করা হবে — ডাঃ মুশতাক হোসেন
স্টাফ রিপোর্টার:জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা
মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও ঐতিহাসিক জল্লাদখানার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মুশতাক হোসেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী কোনো দলের নেতা নির্বাচিত হলে তা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এসব স্থানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল হবে।
রাজধানীর মিরপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাঃ মুশতাক হোসেন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং জল্লাদখানা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সাক্ষী। এসব ঐতিহাসিক স্থাপনার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন:
আলোচনা সভায় বক্তব্য রাখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ মুশতাক হোসেন।
নিজস্ব সংবাদদাতা 



















