Dhaka 4:37 pm, Monday, 20 April 2026

সিংড়ায় জমিনে সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের অকাল মৃত্যু

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল(২৪)নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষি জমিতে পানি সেচ দেওয়ার জন্য মটর পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়া পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন মাননীয় প্রধানমন্ত্রী

সিংড়ায় জমিনে সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের অকাল মৃত্যু

Update Time : 12:21:41 pm, Monday, 20 April 2026